আমি বিগত ২০০৭ সাল হতে কবিতা লেখি। আমার লেখা কবিতা প্রথমে রংপুরের স্থানীয় পত্রিকা "দৈনিক যুগের আলো"-তে প্রকাশিত হত। কিছুদিন প্রকাশের পর আমি তেমন একটা জোর দেইনি। বন্ধ করে দিয়েছিলাম লেখালেখি। প্রায় বছর খানেক পর আবার রংপুরের স্থানীয় পত্রিকা "দৈনিক রংপুর চিত্র"-তে লেখা প্রকাশ করা শুরু করি। বেশকিছুদিন পর আবার লেখা বন্ধ করে দিই।
এখন যেহেতু আমরা ইলেকট্রিক মিডিয়ার উপর নির্ভরশীল সেহেতু আমি এখানে আমার লেখা কবিতাগুলো প্রকাশ করার প্রয়াসে ব্লগ ব্যবহার করছি।
No comments:
Post a Comment