আমি বিগত ২০০৭ সাল হতে কবিতা লেখি। আমার লেখা কবিতা প্রথমে রংপুরের স্থানীয় পত্রিকা "দৈনিক যুগের আলো"-তে প্রকাশিত হত। কিছুদিন প্রকাশের পর আমি তেমন একটা জোর দেইনি। বন্ধ করে দিয়েছিলাম লেখালেখি। প্রায় বছর খানেক পর আবার রংপুরের স্থানীয় পত্রিকা "দৈনিক রংপুর চিত্র"-তে লেখা প্রকাশ করা শুরু করি। বেশকিছুদিন পর আবার লেখা বন্ধ করে দিই। এখন যেহেতু আমরা ইলেকট্রিক মিডিয়ার উপর নির্ভরশীল সেহেতু আমি এখানে আমার লেখা কবিতাগুলো প্রকাশ করার প্রয়াসে ব্লগ ব্যবহার করছি।
Sunday, July 26, 2015
Monday, April 6, 2015
একুশের কবিতা
মো. সেলিম রেজা সরকার
লেখার তারিখ- ২০ শে ফৈব্রুয়ারী, ২০১২ ইং
মো. সেলিম রেজা সরকার
লেখার তারিখ- ২০ শে ফৈব্রুয়ারী, ২০১২ ইং
| এই বাংলার ঘরে আবারো এলো ফিরে, ২১শে ফেব্রুয়ারী, | ||||||||
| দেশের গৌরব, দশের গৌরব, গৌরব সে সবারি। | ||||||||
| রফিক, শফিক, বরকত, জব্বার সকলে গিয়াছে চলে, | ||||||||
| চির শান্তির নিদ্রায় আছে এই বাংলা মায়ের কোলে। | ||||||||
| তাই, করি পূষ্পার্ঘ্য অর্পণ, | ||||||||
| করি, শ্রদ্ধা নিবেদন, | ||||||||
| জানাই, সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি। | ||||||||
| মূল্যবান, সে তোমাদের প্রাণ, | ||||||||
| অকাতরে মোদের করেছ দান, | ||||||||
| তাই, কৃতজ্ঞ জাতি যাবে না কভু ভুলি। | ||||||||
| দেশের কাছে, দশের কাছে তোমরা আজও অপরাজেয় | ||||||||
| যতদিন রবে বাঙ্গালী, তোমাদের ভুলিবে না কেহ। | ||||||||
| লাল-সবুজের পতাকা মোরা রাখিবো সমুন্নত, | ||||||||
| রুখতে মোদের পারবে না কেহ, আসুক বাধা যত। | ||||||||
| যতদিন রবে এ বাঙ্গালী তোমাদের স্মৃতি রবে অমলিন, | ||||||||
| থাকুক-না-থাকুক পদ্মা-মেঘনা, তোমরা হবে না বিলীন। | ||||||||
| তাই, দেশের তরে আজি, | ||||||||
| মোরা, রাখবো এ প্রাণ বাজি, | ||||||||
| বুকে রেখেছি বল। | ||||||||
| আজি গাহিবো দেশের গীত, | ||||||||
| মোরা গাহিবো নজরুল সঙ্গীত- | ||||||||
| চল্, চল্, চল্। | ||||||||
| এসো হে বন্ধু আজ শপথ করি- "সোনার বাংলা" গড়ার | ||||||||
| সময়তো ডাকছে পিছু, বাকি আছে কিছু, তাই থেকো না বসে আর। | ||||||||
Subscribe to:
Posts (Atom)

















