Monday, April 6, 2015

একুশের কবিতা
মো. সেলিম রেজা সরকার

লেখার তারিখ- ২০ শে ফৈব্রুয়ারী, ২০১২ ইং


এই বাংলার ঘরে আবারো এলো ফিরে, ২১শে ফেব্রুয়ারী,
দেশের গৌরব, দশের গৌরব, গৌরব সে সবারি।
রফিক, শফিক, বরকত, জব্বার সকলে গিয়াছে চলে,
চির শান্তির নিদ্রায় আছে এই বাংলা মায়ের কোলে।
তাই, করি পূষ্পার্ঘ্য অর্পণ,
করি, শ্রদ্ধা নিবেদন,
জানাই, সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি।
মূল্যবান, সে তোমাদের প্রাণ,
অকাতরে মোদের করেছ দান,
তাই, কৃতজ্ঞ জাতি যাবে না কভু ভুলি।
দেশের কাছে, দশের কাছে তোমরা আজও অপরাজেয়
যতদিন রবে বাঙ্গালী, তোমাদের ভুলিবে না কেহ।









লাল-সবুজের পতাকা মোরা রাখিবো সমুন্নত,
রুখতে মোদের পারবে না কেহ, আসুক বাধা যত।
যতদিন রবে এ বাঙ্গালী তোমাদের স্মৃতি রবে অমলিন,
থাকুক-না-থাকুক পদ্মা-মেঘনা, তোমরা হবে না বিলীন।
তাই, দেশের তরে আজি,
মোরা, রাখবো এ প্রাণ বাজি,
বুকে রেখেছি বল।
আজি গাহিবো দেশের গীত,
মোরা গাহিবো নজরুল সঙ্গীত-
চল্, চল্, চল্।
এসো হে বন্ধু আজ শপথ করি- "সোনার বাংলা" গড়ার
সময়তো ডাকছে পিছু, বাকি আছে কিছু, তাই থেকো না বসে আর।